বিষাক্ত এবং দূষিত জীবন অন্যায় করেও পার পায় আর অন্যের জীবনকেও মানব দূষনের কেন্দ্রবিন্দুতে রুপান্তরিত করে।
আসলেই কি এরা চালাক চতুর নব্য প্রজাতী নাকি কেবলই নানা দূষনের ফলে তৈরী হয়েছে। একটি নতুন দিনের সন্ধানে থাকা সবার জন্যই উৎসাহ উদ্দীপনার এবং অনেকের কাছেই সেসবকিছু একটি বিশাল আগ্রহের বিষয়ও বটে।মানুষের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম লালিত কিছু কিছু স্বপ্ন এবং প্রত্যাশাও থাকতে পারে।যেটা নিজের জীবনে বাস্তব না হলেও ভবিষৎ প্রজন্মের কাছে নিজস্য সাংস্কৃতিক ঐতিহ্য ও কৃস্টির মাধ্যমে হস্তান্তরিত হয়। কিন্তু আমরা জন্মেই যে কিছু পরিবেশ দেখতে পাচ্ছি তা বহু মানুষের হস্তক্ষেপে তৈরী হয়েছে এমন একটি সভ্যতা। এখানে বহুকাল অতীত হতেই অনেক রাজা মহারাজাদের এবং তাদের সৈন্য সামন্তের অনেক ইতিহাস ঘুমিয়ে রয়েছে এই আমাদেরই চারপাশে। অধিকাংশ নব প্রজন্মের মানুষই সেসব অতীতকে আর স্মরনে আনতে চায় না এখন। কারন প্রকৃতপক্ষে তারা সত্য থেকে দূরে আছে। শুধু যে নানামুখী টানাপড়েনের ফলাফল এই সভ্যতা শুধু তাই নয় একদিক থেকে চিন্তা করলে এটা মনে হতেই পারে যে এই সভ্যতা আসলে দাসত্বের সভ্যতা। যদি সভ্যতার সুফল মানুষের দ্বারপ্রান্তে এখনও না ই পৌছাবে তাহলে সেটা দাসত্বব্যঞ্জক কোনকিছু হবে সভ্যতা আসলে নয়। তাহলে প্রশ্ন উঠতে পারে যে প্রকৃতপক্ষে যে ...